ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • কলাপাড়ায় পাচারের সময় ৫০টি সুন্ধি কচ্ছপ উদ্ধার

    কলাপাড়ায় পাচারের সময় ৫০টি সুন্ধি কচ্ছপ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় পাচারের সময় ৫০টি সুন্ধি কচ্ছপ উদ্ধার করে জলাশয়ে অবমুক্ত করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা।

    শনিবার (২৬ নভেম্বর) সকালে পৌর শহরের চৌরাস্তা এলাকার একটি বাস থেকে এসব কচ্ছপ উদ্ধার করা হয়।

    পরে দুপুরে পটুয়াখালী সদর উপজেলার বহালগাছিয়া খালে এসব কচ্ছপ অবমুক্ত করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলামসহ এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা।

    এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব কচ্ছপ উদ্ধার করা হয়। তবে এসময় কচ্ছপ বহনকারী কাউকে শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন বনবিভাগ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ