ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • পটুয়াখালীর বাস থেকে কচ্ছপ জব্দ করলো অ্যানিমেল লাভারস

    পটুয়াখালীর বাস থেকে কচ্ছপ জব্দ করলো অ্যানিমেল লাভারস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিআরটিসি পরিবহনের একটি বাস থেকে ৪৮টি সুন্ধি কচ্ছপ উদ্ধার করে অবমুক্ত করেছেন অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর সংগঠনের সদস্যরা।

    শনিবার (২৬ নভেম্বর) দুপুরে পটুয়াখালী সদর উপজেলার রিসোর্স সেন্টার সংলগ্ন বহালগাছিয়া খালে কচ্ছপগুলো অবমুক্ত করা হয়।

    এর আগে সকাল সাড়ে ৫টার দিকে কলাপাড়া পৌর শহরের চৌরাস্তা বাসস্ট্যান্ডে বিআরটিসি পরিবহনে অভিযান চালিয়ে এসব কচ্ছপ উদ্ধার করা হয়।

    কচ্ছপ অবমুক্তকালে পটুয়াখালী বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম, অ্যানিমেল লাভারস অব পটুয়াখালী সংগঠনের সদস্য রাকায়েত আহসান, আহসানউল্লা মুছাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।


    অ্যানিমেল লাভারস অব পটুয়াখালী সংগঠনের কলাপাড়া উপজেলার টিম লিডার রাকায়েত আহসান জানান, বস্তায় করে এসব কচ্ছপ কুয়াকাটা থেকে বাসে পাবনা নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব কচ্ছপ উদ্ধার করা হয়েছে। তবে এ সময় কচ্ছপ বহনকারী কাউকে শনাক্ত করা যায়নি।

    তিনি আরও বলেন, আগে এসব কচ্ছপ কুয়াকাটা থেকে বেনাপোলের পরিবহনগুলোতে পাচার করা হতো। বেনাপোলের গাড়িতে নিয়মিত অভিযান পরিচালনা করায় বিকল্প পথে কচ্ছপ পাচার করা হচ্ছিল। 

    পটুয়াখালী বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. তারিকুল ইসলাম জানান, উদ্ধারের পরে ৪৮টি সুন্ধি কচ্ছপ পটুয়াখালী বন বিভাগে নিয়ে আসা হয়। বিরল প্রজাতির এসব কচ্ছপ ৭শ গ্রাম থেকে এক কেজি ওজনের।

    পটুয়াখালী সদর উপজেলার রিসোর্স সেন্টার সংলগ্ন সরকারি খালে কচ্ছপগুলো অবমুক্ত করা হয়েছে।

    পটুয়াখালী বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সংগঠনটিকে আমরা বন্যপ্রাণী সংরক্ষণ সম্পর্কে বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছি। এরই ফলে তারা বিভিন্ন জায়গা থেকে বন্দী বন্যপ্রাণী উদ্ধার করে অবমুক্ত করতে বন বিভাগকে সহায়তা করে।

    তিনি আরও বলেন, ‘পরিবেশের জন্যই বন্যপ্রাণী ও পাখি সংরক্ষণ করা দরকার। বনের পাখি শিকার করলে আইন অনুযায়ী কী শাস্তি আছে এবং পরিবেশের ওপর কী প্রভাব পড়ে- এই সংগঠন প্রত্যন্ত এলাকায় আমাদের এই বার্তা পৌঁছে দিচ্ছে।’
     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ