ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার
  • ইন্দুরকানীতে স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণ, গ্রেফতার ২

    ইন্দুরকানীতে স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণ, গ্রেফতার ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণের ভিডিও ধারণের অভিযোগের তিন দিন পর মামলা নিল পুলিশ। এ ঘটনায় মামলার আসামি কলেজছাত্র হৃদয় ব্যাপারী ও তার বোনকে গ্রেপ্তার করা হয়েছে। 

    গত মঙ্গলবার ছাত্রীটির বাবা মামলার আবেদন করলে গত বৃহস্পতিবার রাতে মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করা হয়। মামলার অন্য আসামি হলেন- উপজেলার কালাইয়া গ্রামের রাম ব্যাপারীর ছেলে হৃদয়ের ভগ্নিপতি সুব্রত সরকার।

    এজাহার থেকে জানা যায়, নবম শ্রেণির ওই ছাত্রীকে প্রেমের কথা বলে হৃদয় গত ৫ মে তার ভগ্নিপতির বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ সময় ধর্ষণের ভিডিও ধারণ করা হয়। ভিডিওর ভয় দেখিয়ে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে সে। পরে রাজি না হওয়ায় গত ১৪ ও ২০ নভেম্বর ছাত্রীর নামে আইডি খুলে হৃদয় ওই ছাত্রীর আপত্তিকর ছবি ছেড়ে দেয়।

    ছাত্রীর বাবার অভিযোগ, তার মেয়েকে হৃদয় দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করছিল। ধর্ষকের শাস্তি দাবি করেন তিনি।

    ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ