ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • দেশ ঠিক আছে, বিএনপির তলা ফেটে গেছে: খালিদ

    দেশ ঠিক আছে, বিএনপির তলা ফেটে গেছে: খালিদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘মির্জা ফখরুল বলেছেন দেশ নাকি তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। দেশ ঠিক আছে বিএনপির তলা ফেটে গেছে।’

    শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমন্তাজ ইউনিয়নে মান্তাপল্লী মাঠে আয়োজিত ‘অবহেলিত চরাঞ্চল উন্নয়নে শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

    নৌ প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি শুধু দেশের মধ্যে একটা গোলযোগ বাজাতে চায়। তারা কথায় কথা বিদেশিদের কাছে ধন্য দেয়, তারা জনগণের কাছে যায় না। তারা যায় যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডরের কাছে, জাপানের অ্যাম্বাসেডরের কাছে, ব্রিটিশ অ্যাম্বাসেডরের কাছে। তাদের কাছে বিভিন্ন ধরনের অভিযোগ দেয় বিএনপি। এখন বলা হচ্ছে ১০ ডিসেম্বর জনসভা করবে। তারা সরোওয়ার্দী উদ্যানে অনুমতি চেয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে অনুমতি দেওয়া হবে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম বলছে তারা এখন জনসভা করবে নয়া পল্টনে। নয়া পল্টন কি জনসভা করার জায়গা। নয়া পল্টনতো গাড়ি চলাচলের জায়গা।

    আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিবুর রহমান মহিব, রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান ডা. জহির উদ্দীন আহম্মেদ, নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ