ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • পটুয়াখালীর নতুন ডিসি শরীফুল ইসলাম

    পটুয়াখালীর নতুন ডিসি শরীফুল ইসলাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শরীফুল ইসলাম। তিনি  বর্তমানে জয়পুরহাটের ডিসির দায়্ত্বি পালন করছেন।

    পটুয়াখালীর বর্তমান জেলা প্রশাসক মো. কামাল হোসেনকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে।

    বুধবার (২৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ এর উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি ও ঊর্ধ্বতন নিয়োগ-২ অধিশাখার যুগ্মসচিব শাহিন আরা বেগম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

    মো. শরীফুল ইসলাম পটুয়াখালী জেলার ৩৩তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের ২২তম ব্যাচের একজন চৌকস কর্মকর্তা।

    তিমি ২০২০ সালের ০৬ জুলাই জয়পুরহাট জেলার ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব নেন। এখন পটুয়াখালীতে দ্বিতীয় দফায় জেলা প্রশাসকের দায়িত্বে নিযুক্ত হলেন তিনি।

    জনপ্রশাসন মন্ত্রণালয় হঠাৎ করেই ২৩ জেলায় মাঠ প্রশাসনের সর্বোচ্চ পদ জেলা প্রশাসক পদে রদবল করে প্রজ্ঞাপন জারি করে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ