ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা র‍্যাব-৮'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমপি কমিশনারের অংশগ্রহণ মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি    পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা
  • গরিবের ভাতার টাকা ইউপি সদস্যের ছেলের হিসাবে

    গরিবের ভাতার টাকা ইউপি সদস্যের ছেলের হিসাবে
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বেতাগীতে অর্থ ছাড় হলেও অঞ্জু রানী (৭১) নামে এক বৃদ্ধা বয়স্ক ভাতার টাকা পাননি বলে অভিযোগ উঠেছে। এর প্রতিকার চেয়ে গত ৭ নভেম্বর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী। পরে ওই টাকা ইউপি সদস্যের ছেলের বিকাশ অ্যাকাউন্টে গেছে বলে জানা যায়। অঞ্জু রানী উপজেলার কুমড়াখালী গ্রামের অনিল চন্দ্র শীলের স্ত্রী। 

    ভুক্তভোগীর ছেলে রিপন চন্দ্র শীল জানান, তাঁর মায়ের নামে বয়স্ক ভাতার কার্ড হয়েছে। প্রথম ও দ্বিতীয় কিস্তিতে ১ হাজার ৫১০ টাকা করে ৩ হাজার ২০ টাকা তাঁর মায়ের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে এসেছে। তবে এরপর টাকা না পাওয়ায় উপজেলা সমাজসেবা দপ্তরে যোগাযোগ করেন। 

    সেখান থেকে জানানো হয়, তাঁর মায়ের বয়স্ক ভাতার টাকা অন্য একটি বিকাশ নম্বরে চলে গেছে। খোঁজ নিয়ে জানতে পারেন, টাকা স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন গাজীর ছেলের অ্যাকাউন্টে গেছে। রিপন আরও বলেন, ইউপি সদস্যের ছেলে মো. নাঈমের বিকাশে টাকা গেলেও তিনি সমাজসেবা দপ্তরে তাঁর নম্বর দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। 

    এ বিষয়ে মো. নাঈম বলেন, ২৫ অক্টোবর তাঁর বিকাশ অ্যাকাউন্টে ১ হাজার ৫১০ টাকা আসে। পরে জানতে পারেন, এটি বয়স্ক ভাতার টাকা। কীভাবে তাঁর অ্যাকাউন্টে টাকা এসেছে, জানতে পারেননি। টাকা ফেরত দিয়ে দেবেন। ইউপি সদস্য আবুল হোসেন গাজী বলেন, তাঁর ছেলের অ্যাকাউন্টে কীভাবে টাকা এলো তা তিনি জানেন না।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ