ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • টমটমের ধাক্কায় অটো পুকুরে, চালকের মৃত্যু

    টমটমের ধাক্কায় অটো পুকুরে, চালকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় সড়ক দুর্ঘটনায় মো. আরিফ হোসেন নামের এক অটোচালক নিহত হয়েছেন। 

    শুক্রবার দুপুরে গলাচিপা টু উলানিয়া সড়কের উলানিয়া কারিমিয়া কেরাতুল কুরআন হাফিজিয়া মাদরাসার সামনে দুর্ঘটনাটি ঘটে। আরিফ হোসেন বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়নেয়র আফাল কাঠি গ্রামের মান শরীফের ছেলে। গত এক মাস আগে ডাকুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আটখালী গ্রামের হাকিম আলী মোল্লার মেয়ে রেহেনা বেগমকে বিবাহ করেন তিনি। 

    এরপর থেকে শশুর বাড়িতেই বসবাস করতেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে অটোচালক আরিফ হোসেন যাত্রী নিয়ে গলাচিপা থেকে উলানিয়া যাওয়ার পথে মাদরাসার সামনে বিপরীত দিক থেকে আসা টমটমের সাথে ধাক্কা লেগে অটোটি সড়কের পাশে পুকুরে পড়ে যায়। যাত্রীরা তীরে উঠতে পারলেও তিনি তীরে উঠতে পারেননি।
     
    স্থানীয়রা তাকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ থানায় রয়েছে। অভিযোগের ভিত্তিতে পরের ব্যবস্থা নেয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ