ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ছাত্রলীগের আনন্দ মিছিলে শহীদ জিয়ার স্লোগান!

    ছাত্রলীগের আনন্দ মিছিলে শহীদ জিয়ার স্লোগান!
    আনন্দ মিছিলে স্লোগান দেওয়া হচ্ছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ। ওই আনন্দ মিছিলে বিএনপি ও শহীদ জিয়ার স্লোগান দেওয়ার একটি ভিডিও ফেইসবুকে ভাইরাল হয়েছে। এতে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মন্তব্যে হতাশা প্রকাশ করেছেন।

     
    জানা যায়, সাইফুল ইসলামকে সভাপতি ও তানভীর হাসান আরিফকে সাধারণ সম্পাদক করে পটুয়াখালী জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বুধবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে পটুয়াখালী সরকারি কলেজের সামনে ছাত্রলীগের আনন্দ মিছিল বের হয়। সেখানে স্লোগানে মুখরিত হয় এলাকা। এ সময় ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। তবে কে বা কারা ভিডিও ছড়িয়ে দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।  

    এক মিনিট ৪৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, নবনির্বাচিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দিচ্ছেন জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা পারভেজ। তিনি বলেন, স্নেহের আরিফের দীর্ঘদিন পরিশ্রমের পর মনের আশা পূরণ হয়েছে। আমরা যারা ওর জন্য রাজপথে অনেক শ্রম দিয়েছি, তারা সবাই চায় ও যেন আগামী দিনে সঠিকভাবে জেলা ছাত্রলীগের নেতৃত্ব দিতে পারে।  

    পরে দেখা যায়, বর্তমান জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হান্নান হাওলাদার স্লোগান দিচ্ছেন। তার সাথে অন্যরা স্লোগানে দিচ্ছেন। এতে বলতে শোনা যায় 'ধন্য মোরা ধন্য, আরিফ ভাইয়ের জন্য'। আরো বলা হয় 'লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই'। আরেকটি স্লোগানে বলতে শোনা যায় 'এই লড়াইয়ে জিতবে কারা? শহীদ জিয়ার সৈনিকেরা'। ওই আনন্দ মিছিলে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের অনেকেই এ স্লোগান দিতে শোনা যায়।   

    পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফ বলেন, যারা মিছিল করেছেন তাদের মিছিলে কোনো ভুল দেখেনি। পরে ভিডিও এডিট করে কেউ ছেড়ে দিয়েছে হয়তো।  

    পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন বলেন, ওই ভিডিওটি আমি দেখেছি। যার পক্ষেই ওই মিছিলটি হয়েছে তার মধ্যে অনুপ্রবেশকারী ঢুকে গেছে। ভিডিওটি দেখার পরে ওরা যার সমর্থক তাকে ফোন দিয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

    সূত্র: কালেরকন্ঠ


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ