ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • কুয়াকাটা সিকদার রিসোর্টের ‘বিচ ক্লাব’ গুঁড়িয়ে দিলো প্রশাসন

    কুয়াকাটা সিকদার রিসোর্টের ‘বিচ ক্লাব’ গুঁড়িয়ে দিলো প্রশাসন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কুয়াকাটায় জাতীয় উদ্যানের সামনে সরকারি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা সিকদার রিসোর্টের মালিকানাধীন ‘বিচ ক্লাব’ নামের স্থাপনাটি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।

    শুক্রবার  সকাল ১০টা থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান ও নঈম উদ্দিনের নেতৃত্বে এ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সংকর চন্দ্র বৌদ্ধসহ মহিপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

    এ বিষয়ে সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাসের ভূমি সমন্বয়ক রুমি ইমরোজ রশিদ বলেন, ‘কোনো নোটিশ ছাড়াই ব্যক্তি আক্রোশে এই স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আমরা একদিন সময় চেয়েছি, তবে দেওয়া হয়নি। আমাদের কাছে আদালতের স্থগিতাদেশ রয়েছে। তারপরও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হলো।’

    পটুয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন বলেন, সরকারি জায়গায় কোনো অবৈধ স্থাপনা রাখা হবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ