ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল, সম্পাদক আরিফ

    পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল, সম্পাদক আরিফ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মো. সাইফুল ইসলামকে সভাপতি ও মো. তানভীর হাসান আরিফকে সাধারণ সম্পাদক করে পটুয়াখালী জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। 

    বুধবার সন্ধ্যায় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য ৩৯ জনকে সহ-সভাপতি, ৬ জনকে কেন্দ্রীয় কমিটির সদস্য অন্তর্ভূক্ত করে ৫৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

    কমিটিতে ৯ জনকে যুগ্ম-সাধারণ সম্পাদক ও একজন নারী নেত্রীসহ ৭ জনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

    এদিকে কমিটি ঘোষণার ৩০ মিনিটের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে ঘোষিত কমিটি থেকে অব্যাহতি নিয়েছেন ঘোষিত কমিটির কেন্দ্রীয় সদস্য রকিবুল হাসান রকি।

    প্রসঙ্গত, ২০১৭ সালের জুলাই মাসে হাসান সিকদারকে সভাপতি ও ইকবাল হোসেন ভূঁইয়াকে (ওমর ফারুক) সাধারণ সম্পাদক করে তৎকালীন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এক বছরের জন্য পটুয়াখালী জেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন করা হয়। পরে ২০১৯ সালের ২৯ জুন জেলা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ করা হয়। 
    পরবর্তীতে ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারী পটুয়াখালী জেলা ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির বর্তমান সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ