ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • সভাপতি কালাম ও সম্পাদক শুভ

    গলাচিপায় সৌহার্দ্য প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাচন সম্পন্ন

    গলাচিপায় সৌহার্দ্য প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাচন সম্পন্ন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সৌহার্দ্য প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। 

    নির্বাচনে হুইল চেয়ার প্রতীক নিয়ে ১৫৪ ভোট পেয়ে মো. আবুল কালাম সভাপতি এবং দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে ৬১ ভোট পেয়ে শুভ মালী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া আনারস প্রতীক নিয়ে ৮৭ ভোট পেয়ে কালাচান বিশ্বাস সহ-সভাপতি, কলস প্রতীক নিয়ে ১৩৭ ভোট পেয়ে সাথী বেগম অর্থ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন। এর আগে বিনা প্রতিদ্ব›িদ্বতায় বেল্লাল ফটিক দপ্তর সম্পাদক, মো. কবির প্রচার সম্পাদক, সুখী আক্তার নারী ও শিশু সম্পাদিকা, খাদিজা বেগম ক্রীড়া সম্পাদিকা ও লিটন মালী সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ভোট গ্রহণসহ সার্বিক সহযোগিতায় ছিলেন মো. জাকির হোসেন রিপন।

    উল্লেখ্য, বুধবার সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত গলাচিপা শহরের সৌহার্দ্য প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ২০৭ জন ভোটারের মধ্যে ১৮৩ জন ভোট প্রদান করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ