ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • কলাপাড়ায় আন্ধারমানিক নদীর স্রোতে বাঁধের ৩০ মিটার ধ্বসে পড়েছে

    কলাপাড়ায় আন্ধারমানিক নদীর স্রোতে বাঁধের ৩০ মিটার ধ্বসে পড়েছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের ৪৬ নং পোল্ডারের জালালপুর গ্রামের বেড়াবাঁধ ধ্বসে পড়েছে। রোববার বিকাল পাঁচটার দিকে আন্ধারমানিক নদীর জোয়ারের স্রোতে রিভার সাইডের অন্তত ৩০ মিটার বাঁধ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এতে হুমকিতে পড়েছে ছয়টি গ্রামের মানুষ। 

    নদীর পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে প্রায় পাঁচশ একর আমন ফষলের ক্ষেত। স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায়  জোয়ার শুরু হলে হঠাৎ স্রোতে বাঁধের ধ্বস শুরু হয়ে। চোখের সামনে বড় বড় মাটির খন্ড  (জোয়াল)  নিয়ে বাঁধ নদীতে বিলীন হতে থাকে। এতে আতংক ছড়িয়ে পড়ে বাঁধ সংলগ্ন জালালপুর, খ্রিষ্টান পাড়া  সদরপুর, দড়িয়াপুর, আক্কেলপুর ও হলদিবাড়িয়া গ্রামের মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। 

    নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান বাব্লু মিয়া জানান, সম্প্রতি এ বাঁধ সংস্কার করা হয়েছিলো। কিন্তু এখন যে কোন মুহুর্তে পুরো বাঁধ ভেঙ্গে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। কলাপাড়া পানি উন্নয়ন বোর্ড অফিস সূত্রে জানা যায়, এ বছরের জুন মাসে ২৪৫ মিটার বাঁধ মেরামত করা হয়েছিলো। এরমধ্যে একশ মিটার বাঁধে বালু,সিমেন্ট ভর্তি বস্তা ফেলা হয়।  পানি উন্নয়ন বোর্ডের এসও মিজানুর রহমান জানান, নদীর পানির স্রোতে বাঁধের নিচ দিয়ে পানি প্রবেশ করায় বাঁধ ধ্বসে পড়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ