ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • কুয়াকাটায় পাখি অবমুক্ত

    কুয়াকাটায় পাখি অবমুক্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উদ্ধার হওয়া প্রায় অর্ধশতাধিক ঘুঘু পাখিকে কুয়াকাটায় অবমুক্ত করা হয়েছে। শুক্রবার শেষ বিকালে পাখিগুলোকে অবমুক্ত করা হয়। এসময় কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার, বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ, কুয়াকাটা প্রেসক্লব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, এ্যানিমেল লাভার্স অব কলাপাড়া টিমের টিম লিডার রাকায়েত আহসান উপস্থিতি ছিলেন। 

    এর আগে বৃহস্পতিবার রাত ৯টায় কুয়াকাটা চৌরাস্তায় বরিশালগামী যাত্রীবাহী একটি পরিবহন থেকে খাচায় বন্ধি এসব ঘুঘু পাখিগুলোকে উদ্ধার করেন এ্যানিমেল লাভার্স অব কলাপাড়ার সদস্যরা। পরে তারা এ গুলেকে বন্যপ্রানী সংরক্ষন নোঙ্গর খানায় রাখেন।

    এ্যানিমেল লাভার্স অব কলাপাড়ার সদস্য কেএম বাচ্চু বলেন, গোপন সংবাদের ভিক্তিতে এ পাখিগুলো উদ্ধার করা হয়। উদ্ধাকৃত এসব পাখিগুলোকে অবমুক্ত করা হয়েছে। তবে বন্যপ্রাণীরা আমাদের পরিবেশ রক্ষা করে, তাই এগুলোকে বাচিয়ে রাখা দরকার বলে তিনি জানান।
    বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, পাখি ধরা, বিক্রি এবং বন্দি করে রাখা দন্ডনীয় অপরাধ। এ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যদের স্বাগত জানাই। তারা এর আগেও বন্দিদশা থেকে বেশ কিছু বন্যপ্রানী উদ্ধার করেছে। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ