ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • গলাচিপায় জাতীয় সমবায় দিবস পালিত

    গলাচিপায় জাতীয় সমবায় দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

    র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো. কামরুল আহসান মিঞা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আকরামুজ্জামান ও গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়।

    আরও বক্তব্য রাখেন বন্ধন ক্ষুদ্র সমবায় সমিতির সভাপতি উত্তম কুমার নন্দী, সবুজবাংলা মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন। এছাড়াও সরকারি-বেসরকারি কর্মকর্তা, উপজেলা সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সমবায়ীরা সভায় উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ