ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • গলাচিপায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

    গলাচিপায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। 

    উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন ও পৌরসভার মেয়র আহসানুল হক তুহিন।

    এছাড়াও সহকারী পুলিশ সুপার মোর্শেদ তোহা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ, পৌরসভার প্যানেল মেয়র সুশীল চন্দ্র বিশ্বাস, ডাকুয়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায়সহ পৌরসভার কাউন্সিলর ও বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় গলাচিপা পৌরসভা টাইব্রেকারে ৩-২ গোলে ডাকুয়া ইউনিয়ন দলকে পরাজিত করে। জানা গেছে, টুর্নামেন্টে গলাচিপা পৌরসভা ও ১২টি ইউনিয়ন অংশগ্রহণ করবে।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ