ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • গলাচিপায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

    গলাচিপায় কমিউনিটি পুলিশিং ডে পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় গলাচিপা থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণে শুরুতেই কেক কাটা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

    র‌্যালি শেষে সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মোর্শেদ তোহা এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে ও গলাচিপা বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত।

    আরও উপস্থিত ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ, ওসি তদন্ত মো. আতিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায় প্রমুখ। 

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ