ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • চরফ্যাশনে ফুটবল খেলতে গিয়ে  বজ্রপাতে দুই শিশুর মৃত্যু 

    চরফ্যাশনে ফুটবল খেলতে গিয়ে  বজ্রপাতে দুই শিশুর মৃত্যু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চরফ্যাশনে এওয়াজপুর  ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন  ২ জন ।  বৃহস্পতিবার (৩ জুন) বেলা ১টার সময় উপজেলার এওয়াজপুর এলাকার সাবেক সিরাজ চেয়ারম্যান এর বাড়ির কাছে এ ঘটনা ঘটে।

    নিহত শিশুরা হল, এওয়াজপুর এলাকার কুতুব উদ্দিন মাঝির পুত্র  সাগর (১২) ও আবদুস সাত্তার দপ্তরির পুত্র  শান্ত (৮)। গুরুতর আহতরা একই গ্রামের মোহাম্মদ আলির পুত্র ইয়ামিন (৭) ও  আবু বকর সিদ্দিকের পুত্র  নুরনবি (৪২)।

    এওয়াজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাবুব আলম খোকন জানান, দুপুরে এয়াজপুর ৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি খোলা মাঠে কয়েকজন মিলে ফুটবল খেলতেছিল। খেলা অবস্থায় আকস্মিক বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়। এসময় মাঠের পাশে থাকা এক শিশু ও এক যুবক গুরুতর আহত হয়েছেন।

    স্থানীয় লোকজনের বরাত দিয়ে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হেসেন মিয়া  জানান, এওয়াজপুর এলাকায় বজ্রপাতে চার জনের হতাহতের খবর পেয়েছি। স্বজনরা হতাহত চার জনকে স্থানীয় হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মোঃ সাগর (১২) ও মোঃ শান্ত (৮)কে মৃত ঘোষণা করেছেন। আহত দুইজন চিকিৎসাধীন রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ