ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • দুমকিতে শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন

    দুমকিতে শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিসা বাইতুন নুর বেপারী বাড়ী জামে মসজিদের নামে এলজিইডি কর্তৃক সরকারী বরাদ্দকৃত তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছে ওই এলাকার সাধারণ মানুষসহ মসজিদের মুসল্লি­রা। 

    শুক্রবার সকাল ১০টায় জলিসা বাইতুন নুর বেপারী বাড়ী জামে মসজিদের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলমগির মাস্টার, সাধারণ সম্পাদক ফিরোজ মৃধা, মসজিদের ইমাম হাফেজ মাওলানা রফিকুল ইসলামসহ এলাকার অসংখ্য মানুষ। 

    বক্তারা বলেন, পটুয়াখালী জেলা শ্রমিক লীগের সম্পাদক মো. মিজানুর রহমান দুই বছর আগে জলিসা বাইতুন ন‍ুর বেপারী বাড়ী জামে মসজিদের নামে সরকারী বরাদ্দকৃত তিন লাখ টাকা আত্মসাত করেন। মসজিদ কমিটির লোকজন দুই বছর যাবৎ তাকে বারবার তাগাদা দিলেও তিনি আজ-কাল-পরশু দিচ্ছি-দেব বলে তালবাহানা করে আসছেন। 

    সম্প্রতি বিষয়টি সর্বত্র জানাজানি হলে নড়েচড়ে বসে এলাকার সাধারণ মানুষসহ মসজিদের মুসুলি­রা। 


    বক্তারা  আরো বলেন, অবিলম্বে জেলা শ্রমিক লীগের সম্পাদক মো. মিজানুর রহমান মসজিদের অনুক‍ূলে এলজিইডি কর্তৃক বরাদ্দকৃত তিন লাখ টাকা ফেরত না দিলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও তাঁর বিরুদ্ধে সরকারি অর্থ তসরুপের অভিযোগে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। 

    এ ঘটনায় অভিযুক্ত পটুয়াখালী জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের ফোনে কল দেয়া হলেও তিনি রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা যায়নি। 

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ