ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • গলাচিপায় ভাঙ্গন কবলিত তিনটি গ্রাম রক্ষার জন্য মানববন্ধন

    গলাচিপায় ভাঙ্গন কবলিত তিনটি গ্রাম রক্ষার জন্য মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গলাচিপায় ডাকুয়া ইউনিয়নের তিনটি গ্রাম গলাচিপা নদীর ভাঙ্গন থেকে রক্ষার জন্য মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ঘন্টাব্যাপি আটখালী গ্রামে ভাঙ্গন কবলিত গলাচিপা নদীর তীরে দুই কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আর নয় বেড়িবাঁধ নদী শাসন করে তিনটি গ্রাম রক্ষার জন্য এলাকাবাসী দাবি তুলেন।

    উপজেলার ডাবুয়া ইউনিয়নের আটখালী, হোগলবুনিয়া ও ডাকুয়া গ্রামের প্রায় অর্ধেক এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ তিনটি গ্রামের প্রায় একশত পরিবার বাড়ি-ঘর, ফসলী জমি হারিয়ে উদ্বাস্তু হয়েছে। গলাচিপা নদীর তীব্র ভাঙ্গনে হুমকির মুখে রয়েছে প্রয়াত বিশিষ্ট সাংবাদিক আলতাফ মাহমুদের কবরস্থান, ডাকুয়া ইউনিয়ন পরিষদ, তেঁতুলতলা বাজার, আটখালী মাধ্যমিক বিদ্যালয়, আটখালী প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক, তিনটি মসজিদ, একটি মাদ্রাসা, একটি মন্দির ও জমিদার বাড়িসহ কয়েকশত পরিবার।
     ঘূর্ণিঝড় সিত্রাংয়ে তেঁতুলতলা বাজারের দক্ষিণ পাশে প্রায় একশ ফুট বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ ধসে যাওয়ার উপক্রম হলে এলাকাবাসী তাৎক্ষণিক বালির বস্তা ফেলে কোন রকম রক্ষা পায়। নদী শাসন করে এ তিনটি গ্রাম রক্ষার জন্য এলাকাবাসী ৫-৬ বছর ধরে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন করেও কোন ফল পায়নি।

    মানববন্ধনে গলাচিপা প্রেসক্লাব সভাপতি ও আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত মলয় বলেন, ‘দীর্ঘদিন ধরে গলাচিপা নদীর ভাঙ্গনে আটখালী, হোগলবুনিয়া ও ডাকুয়া গ্রামের দুইটি শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রায় অর্ধেক এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। প্রায় একশত পরিবার বাড়ি-ঘর, ফসলী জমি হারিয়ে উদ্বাস্তু হয়েছে। যদি নদী শাসন না করা হয় তাহলে অচিরেই বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি প্রয়াত আলতাফ মাহমুদের কবরস্থানসহ অন্যান্য স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাবে।’

    আরও বক্তব্য রাখেন ডাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ গাজী, ইউপি সদস্য আমিনুল ইসলাম মিঠু, শাহ আলম মৃধা, মো. সায়েম, মো. উজ্জল মিয়া প্রমুখ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ