ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • গলাচিপায় শিক্ষক দিবস পালিত

    গলাচিপায় শিক্ষক দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ এই প্রতিপাদ্যের আলোকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে উপজেলা সম্মিলিত শিক্ষক পরিষদের আয়োজনে এবং ব্র্যাক এর সহযোগিতায় পটুয়াখালীর গলাচিপায় শিক্ষক দিবস-২০২২ পালিত হয়েছে। 

    এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

    র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা সম্মিলিত শিক্ষক পরিষদের আহ্বা য়ক ও গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত)। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম। 

    বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, উলানিয়া হাট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মাহফুজুর রহমান এবং কালারাজা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. মিজানুর রহমান। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা সভায় উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ