ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • গলাচিপায় অবৈধ সিসা কারখানার মালিককে জরিমানা

    গলাচিপায় অবৈধ সিসা কারখানার মালিককে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় অবৈধ সিসা কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় সিসা কারখানার মালিককে দুই লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের গীলাবাড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

    ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে গলাচিপা উপজেলায় একটি সিসা কারখানায় পুরাতন ব্যাটারী কিনে তার মধ্যে থাকা সিসা বের করে সেটা গলিয়ে বড় বোলের মত এক একটা পাটা তৈরি করছে। যা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। এসময় ওই কারখানা থেকে অনেকগুলো সিসার তৈরি বোল জব্দ করা হয়। পরে কারখানা পরিচালনার দায়িত্বে থাকা সাইদুল মোল্লার কাছে লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র দেখতে চাইলে তিনি কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়।

    ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন, অবৈধ সিসা কারখানার দায়িত্বে থাকা সাইদুল মোল্লার কাছে কাগজ পত্র দেখতে চাইলে লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র দেখাতে বললে সে কিছুই দেখাতে পারেনি। এ সকল অপরাধের কারণে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ ধারায় তাকে দুই লাখ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ