ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • নানার সাথে বেড়াতে এসে পানিতে ডুবে নাতির মৃত্যু

    নানার সাথে বেড়াতে এসে পানিতে ডুবে নাতির মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় রাজধানী শহর ঢাকা থেকে নানার সাথে বেড়াতে এসে পানিতে ডুবে নাতি আয়েশা (১০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ধুলাসার ইউনিয়নের চর ধুলাসার গ্রামে এ ঘটনা ঘটে।

    স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, নিরব ও তার স্ত্রী, সন্তানদের নিয়ে ঢাকায় বসবাস করেন। কয়েকদিন আগে নিরব এর শশুর উপজেলার ধুলাসার ইউনিয়নের চর ধুলাসার গ্রামের মো. সালাউদ্দিন ঢাকায় বেড়াতে যান। কয়েকদিন থাকার পর শ্বশুর সালাউদ্দিন সাথে নিরব'র মেয়ে আয়েশা তার সাথে নানা বাড়ি বেড়াতে আসে।

    ঘটনার দিন মঙ্গলবার খেলা করছিল আয়েশা‌। কোনো এক সময় সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় সে। সে সাঁতার জানতো না। এদিকে নানা বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায় পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক আয়েশাকে মৃত ঘোষণা করেন।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ