ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • গলাচিপায় শেখ রাসেল দিবস উদযাপিত

    গলাচিপায় শেখ রাসেল দিবস উদযাপিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    'শেখ রাসেল নির্মলতার প্রতীক, দূরন্ত প্রাণবন্ত নির্ভীক'-এই প্রতিপাদ্যের আলোকে নানা কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল দিবস-২০২২ উদযাপিত হয়েছে।

    দিবসটি উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ৮টায় উপজেলা পরিষদ হল রুমের সন্নিকটে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম। 

    এছাড়াও  বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

    র‌্যালি শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে শেখ রাসেলের স্মৃতি নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন। 

    বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন ও গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ