ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • পটুয়াখালীতে মৃত্যুর ৪২ দিন পর কবর থেকে বৃদ্ধের লাশ উত্তোলন

    পটুয়াখালীতে মৃত্যুর ৪২ দিন পর কবর থেকে বৃদ্ধের লাশ উত্তোলন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে মৃত্যুর ৪২ দিন পর কবর থেকে মাসুদুর রহমান (৫৬) নামের এক বৃদ্ধের লাশ উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় পৌর শহরের গোরস্থান থেকে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসানের উপস্থিতিতে তাঁর লাশ উত্তোলন করা হয়। এসময় সিআইডির সদস্যরা উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, গত ০৬ সেপ্টেম্বর জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী পৌর শহরের শশ্মান ঘাট সংলগ্ন সুতাখালী খাল পরিদর্শনে যান। এসময় জমি পরিমাপ নিয়ে মাসুদুর রহমানের সঙ্গে পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহমেদের বাকবিতন্ডা হয়। পরে ওইদিন বিকালে শশ্মান ঘাট এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। 

    এ ঘটনায় গত ১৫ সেপ্টেম্বর জেলার জেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মেয়রসহ ৬ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাতিজা এনামুল হক। বিজ্ঞ আদালত মামলার তদন্তের জন্য লাশ ময়না তদন্তের নির্দেশনা দেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ