ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • পৌর আওয়ামী লীগের তিন নেতাকে বহিষ্কার

    পৌর আওয়ামী লীগের তিন নেতাকে বহিষ্কার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জেলা পরিষদ নির্বাচনে দল মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিপক্ষে প্রচারণা ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পটুয়াখালী পৌর আওয়ামী লীগের তিন নেতাকে সংগঠনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

    শুক্রবার রাতে পটুয়াখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুজ্জামান মনি স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়েছে। বহিষ্কারের চিঠি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো হয়েছে।

    বহিষ্কৃত ব্যক্তিরা হলেন পৌর আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. ফারুক মৃধা, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মো. আনিচুর রহমান ও কার্যনির্বাহী সদস্য নাসরুল্লাহ সিকদার।

    বহিষ্কারের চিঠিতে ওই তিন নেতাকে বলা হয়, ‘আপনারা পৌর আওয়ামী লীগের পদে থেকে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের বিপক্ষে কাজ করছেন। আপনারা স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমানের নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করে আসছেন। যা জেলা ও পৌর আওয়ামী লীগ নেতাদের দৃষ্টিগোচর হয়েছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন ও দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে আপনাদের পৌর আওয়ামী লীগের পদপদবি থেকে বহিষ্কার করা হলো।’

    বহিষ্কারের ব্যাপারে জানতে চাইলে ফারুক মৃধা বলেন, ‘আসলে আমি বিষয়টি এখনো জানি না।’ 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ