ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • পায়রা তাপবিদ্যুত কেন্দ্রে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যান নিহত

    পায়রা তাপবিদ্যুত কেন্দ্রে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যান নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ার পায়রা ১৩২০ মেঘাওয়াট বিদ্যুৎকেন্দ্রে সঞ্চালন লাইনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে লাইনম্যান উজ্জল হাসান (২৫) নিহত হয়েছে।

    আজ শনিবার (১৫ অক্টোবর)  সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

    নিহত উজ্জল হাসান জামালপুর জেলার শাহপুর গ্রামের  ফুলবাড়িয়া ইউনিয়নের জাবেদ হাসানের ছেলে।

    বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত কর্মকর্তারা জানান, আজ সকালে নিয়মিত কাজের অংশ হিসেবে বিদ্যুৎ সঞ্চালন লাইনে অন্য কর্মীদের সাথে কাজ করছিলো উজ্জল হাসান। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে উপর থেকে নিচে পড়ে গিয়ে আহত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। 

    জরুরী বিভাগে কর্মরত উপ সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা পলাশ হালদার জানান, নিহতের ডান হাতের আঙ্গুলে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে বিদ্যুস্পৃষ্ট হয়ে উপর থেকে পড়ে সে আঘাত পেয়েছেন তাঁরা বিষয়টি পুলিশকে অবহিত করেছেন।

    কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, হাসপাতাল থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে নিহতের সুরতহাল সম্পন্ন করেছেন। মৃত্যুর সঠিক কারন জানতে উপস্থিত কর্মকর্তাদের সাথে কথা বলে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহন করা হবে ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ