ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে গ্রেপ্তার ৫

    বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে গ্রেপ্তার ৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীর বাউফল উপজেলা-সংলগ্ন তেঁতুলিয়া নদীতে মাছ ধরার দায়ে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কালাইয়া নৌ পুলিশ। 

    কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মো. লুৎফর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন,  মঙ্গলবার ভোর রাত থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্ট অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে তিনটি নিয়মিত মামলা রুজু করে পটুয়াখালী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    আটক ব্যক্তিরা হলেন, উপজেলার ধানদী গ্রামের বাসিন্দা মো. জসিম উদ্দিন চৌকিদার (২৩), মো. বশির চৌকিদার (৩০), বড় ডালিমা গ্রামের মো. মজিবর রহমান (৪২), চরমিয়াজান গ্রামের মো. আজিজ রাঢ়ী (৪০), অলিপুরা গ্রামের বাসিন্দা মো. খলিলুর রহমান (৪০)।
    উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহাবুব আলম তালুকদার বলেন,ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের জন্য ৭ অক্টোবর মধ্য রাত থেকে ২৮ অক্টোবর মধ্য রাত পর্যন্ত ২২ দিনের জন্য ইলিশ ধরা বন্ধ থাকবে। এ সময় ইলিশ ধরা, বিক্রি, মজুদ, বাজারজাত ও পরিবহন সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ