ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • লালমোহনে এমপি শাওনের ত্রাণ বিতরণ

    লালমোহনে এমপি শাওনের ত্রাণ বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিত জনসাধারনের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার (২ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে ত্রাণ বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

    লালমোহন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূর”ন্নবী চৌধুরী শাওন।

     তিনি বলেন, দেশকে উন্নয়নের অগ্রযাত্রায় নিয়ে যেতে হলে কোন সম্প্রদায়কে বাদ দেয়া যাবে না। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রত্যেকটি পেশার মানুষের দিকে দৃষ্টি রয়েছে। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আজকে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিত জনসাধারনের মধ্যে ত্রাণ বিতরণ করা হলো। 

    এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান মাছুমা বেগম ও আবুল হাসান রিমন, থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ প্রমূখ।  
    a


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ