ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • কুয়াকাটায় হাজারো পর্যটকদের ভিড়

    কুয়াকাটায় হাজারো পর্যটকদের ভিড়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হিন্দু ধর্মালম্বীদের প্রধান দুর্গোৎসব এবং সাপ্তাহিক ছুটিসহ মোট ৫ দিনের ছুটিকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ভিড় জমিয়েছে হাজারো পর্যটক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসকল পর্যটকের আগমন ঘটে। বুধবার থেকে ৯ অক্টোবর পর্যন্ত প্রথম শ্রেণীর হোটেলগুলো শতভাগ রুম বুকিং হয়েছে। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় শ্রেনীর হোটেলে রুম অগ্রীম বুকিং রয়েছে এমটাই নিশ্চিত করেছেন কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের সেক্রেটারি এমএ মোতালেব শরীফ। 

    স্থানীয় সূত্রে জানা গেছে, পর্যটন স্পটগুলোতে বেড়েছে পর্যটকদের বাড়তি আনাগোনা। তাই পর্যটনমুখি ব্যবসায়িদের বেচা বিক্রিও বেড়ে গেছে।  আগত পর্যটকরা সমুদ্রের ঢেউয়ের সঙ্গে মিতালীতে মেতেছেন। অনেকে আবার উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় পর্যটন স্পটগুলোতে মোতায়েন রয়েছে মহিপুর থানা পুলিশসহ ট্যুরিষ্ট পুলিশের সদস্যরা।

    হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের তথ্য মতে, কুয়াকাটাতে ছোট-বড় ১৫০টি হোটেল রয়েছে যার ধারণক্ষমতা চৌদ্দ-পনের হাজার। কিন্তু ছুটির দিনগুলোতে অসংখ্য পর্যটকের আগমনের কারনে অনেক পর্যটক পার্শ্ববর্তী বাসাবাড়ি, গাড়ির ভিতরে রাত্রি যাপন করে। আবার অনেকে সারাদিন ভ্রমণ শেষে রাতে নিজ গন্তব্যেও ফিরে যায়। তবে পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে পর্যটকরা কুয়াকাটায় আসতে শুরু করেছে। ইতোমধ্যে অনেক বিনিয়োগকারীরা হোটেল-রিসোর্ট নির্মাণের জন্য জায়গা খুঁজছেন। 

    হোটেল ওসান ভিউ এর জিএম আল-আমিন বলেন, গত একমাস আগে আমাদের হোটেল অগ্রীম বুকিং হয়ে গেছে। এখনও পর্যাপ্ত ফোন আসছে, কিন্তু রুম দিতে পারছি না। আগামী ৮-৯ তারিখ পর্যন্ত তাদের হোটেলে কোন রুম খালি নেই।

    ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, আগামী পাচঁঁদিনের ছুটিতে অসংখ্য পর্যটকের আগমন ঘটবে । যে কারনে আগে থেকেই ট্যুরিস্ট পুলিশের কয়েকটি টিম মোতায়েন রয়েছে। সার্বক্ষণিক নজড়দারিসহ বারবার মাইকিং করে সতর্ক করা হচ্ছে।

    মহিপুর থানার ওসি খোন্দকার মো. আবুল খায়ের বলেন, আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা দিতে পুলিশ তৎপর রয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ