ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট
  • দুর্গাপূজার ছুটিতে ভিড় বাড়ছে কুয়াকাটায়

    দুর্গাপূজার ছুটিতে ভিড় বাড়ছে কুয়াকাটায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পর্যটকদের আনাগোনায় মুখর হয়ে উঠেছে সূর্যোদয় আর সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটা। সমুদ্রের নোনা জল অবগাহনে আনন্দ-উন্মাদনায় মেতেছে উঠেছেন পর্যটকরা। সাপ্তাহিক ছুটির সাথে দুর্গাপূজার ছুটি মিলে যাওয়া পর্যটকদের ভিড় স্বাভাবিকের তুলনায় খানিকটা বেশি কুয়াকাটায়।

    আকাশে সাদা মেঘের ভেলা, দক্ষিণের নির্মল বাতাস, দরিয়ার অথৈ নীল জলরাশি। সৈকতের লাল কাঁকড়ার অবাধ বিচরণ, কুয়াকাটার এমন নান্দনিক রূপ পর্যটকরা উপভোগ করছেন মুগ্ধ নয়নে।

    কেউ আবার সেল্ফি তুলে স্মৃতিটুকুকে বাঁচিয়ে রাখছেন মুঠোফোনের ইলেক্ট্রিক স্মৃতি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের ভার্চ্যুয়াল ক্যানভাসে। কেউ আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন অসীম সাগরের সীমাহীন মনকাড়া রূপ।

    স্থানীয়রা জানান, আগের তুলনায় পর্যটকের উপস্থিতি অনেকটা বেড়েছে। কুয়াকাটার কুয়া, সৈকতের লেম্বুরবন, গঙ্গামতির লেক, লাল কাঁকড়ার চর, মিশ্রিপাড়া বৌদ্ধ বিহার, শ্রী মঙ্গল বৌদ্ধ বিহার, রাখাইন পল্লীসহ বিভিন্ন দর্শনীয় স্পটগুলো ঘুরে দেখছেন পর্যটকরা। থেমে নেই সৈকতে ফটোগ্রাফার ও ঘোড়ার দৌড়। আবার আনেকেই সৈকতের দোকানগুলোতে কাঁকড়া, চিংড়িসহ নানা ধরনের সামুদ্রিক মাছের ফ্রাই ও বার-বি-কিউ উপভোগ করছেন। এছাড়া ফুচকা চটপটির দোকান গুলোতেও ভিড় লেগে রয়েছে।
     
    সংশ্লিষ্ট পর্যটন ব্যবসায়ীরা জানান, আগে ফেরি পার হয়ে ঢাকা থেকে সড়কপথে কুয়াকাটায় যেতে সময় লাগতো ১০ থেকে ১২ ঘণ্টা। এখন পদ্মা সেতু চালু হয়েছে,আর সেই ভোগান্তিও কমেছে। মাত্র ৬ ঘণ্টার মধ্যে এখানে আসা যায়। তাই ভ্রমন পিপাসুরা কুয়াকাটাকেই বেছে নিয়েছেন।

    সৈকত লাগোয়া ক্ষুদ্র ব্যবসায়ী মো.মধু হাওলাদার বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই আগের তুলনায় বেশি পর্যটক আসতে শুরু করেছে। তাই বেচা বিক্রিও বেড়ে গেছে। তবে সরকারি ছুটি কিংবা বিশেষ কোন দিনে পর্যটক বেশি থাকে।

    পর্যটক আরিফিন ফয়সাল বলেন, এর আগেও কুয়াকাটা এসেছি। তখন বেশ কয়েকটি ফেরি পার হয়ে এখানে আসতে হতো। তখন অনেক বিড়ম্বনার শিকার হতে হয়েছে। এবারে মাত্র ৬ ঘন্টায় কুয়াকাটা আসলাম। হোটেলে কিছুটা সময় বিশ্রাম নিয়ে সৈকতে বেরিয়ে পড়েছি। ঘুরে দেখলাম বিভিন্ন দর্শনীয় স্পট। পর্যটক সবুজ শিকদারও বললেন, কুয়াকাটা হলো আমার প্রিয় একটি স্থান। তাই ছুটি পেলেই বার বার এখানে ছুটে আসি।

    হোটেল গোল্ডেন ইন কুয়াকাটা এর স্বত্তাধিকারী মো.জহিরুল ইসলাম বলেন, দূর্গা পূজা ও সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের ব্যাপক চাপ রয়েছে। আমাদের হোটেলের সবকটি রুম বুকিং হয়েছে গেছে। এখনও পর্যটকরা অনলাইনে কিংবা ফোনে বুকিং করছেন।
      
    কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের কুটুম’র সাধারণ সম্পাদক হোসাইন আমির বলেন,পদ্মা সেতু চালু হওয়ার পর সাপ্তাহিক ছুটিসহ সরকারি ছুটির দিনগুলোতে পর্যটকের আগমন বেশি হচ্ছে।

    কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমএ মোতালেব শরিফ বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর কুয়াকাটার ভাগ্য ফিরেছে। টানা লম্বা ছুটিগুলোতে পর্যটকদের চাপ সামলাতে হিমশিম খেতে হয়। আমরা আগত পর্যটকদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন বলে তিনি সাংবাদিকদের জানান।

    মহিপুর থানা ওসি খোন্দকার মো. আবুল খায়ের বলেন, প্রতিদিনই থানা পুলিশের একটি টিম পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

    কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার আঃ খালেক জানান, পর্যটক সার্বক্ষণিক নিরাপত্তায় দিতে ট্যুরিস্ট পুলিশ মাঠে কাজ করছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ