ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • পটুয়াখালী সাড়ে ৪ হাজার ইয়াবাসহ আটক ১

    পটুয়াখালী সাড়ে ৪ হাজার ইয়াবাসহ আটক ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে অভিযান পরিচালনা করে চার হাজার ৬০০ পিচ ইয়াবা ট্যবলেটসহ আশ্রাব আলি নেগাবান (৬০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

    বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সংস্থাটির পটুয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন।

    আটক আশ্রব আলী মির্জাগঞ্জ উপজেলার মৃত ইমান আলি নেগাবানের ছেলে। এছাড়া অভিযানের সময় সোহেল নামে আরেক মাদক বিক্রেতা পালিয়ে গেছেন।  তিনি পটুয়াখালী সদরের চরপাড়া এলাকার শাহ আলমের ছেলে।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, পটুয়াখালী সদরের হেতালিয়া বাধঁঘাট সেতারা ক্লিনিক এলাকায় মাদকের বেচাকেনা চলছে এমন তথ্যের ভিত্তিতে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করে আশ্রাবকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে চার হাজার ৬০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

    তিনি আরও জানান, অভিযান পরিচালনার সময় একজন পালিয়ে গেছেন। তাকে ধরতে চেষ্টা চলছে।
     
    আটকের ঘটনায় এনায়েত হোসেন বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় মামলা দায়ের করেছেন। পরে কোর্টের মাধ্যমে আটক আশ্রবকে জেল হাজতে প্রেরণের কথা রয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ