ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট
  • বাউফলে দুই ভাই ও এক বোনকে পিটিয়ে ও কুপিয়ে আহত

    বাউফলে দুই ভাই ও এক বোনকে পিটিয়ে ও কুপিয়ে আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পূর্ব বিরোধের জেরে পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের ঝিলনা গ্রামে বৃহস্পতিবার তিন ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। আহত ব্যক্তিদের বরিশাল-শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আহত ব্যক্তিরা হলেন মো. আলম মৃধা (৪০) এবং তাঁর ছোট ভাই মো. নেয়ামত উল্লাহ (৩০) ও ছোট বোন মোসা. সাজেদা আক্তার (২৫)।

    স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে,দীর্ঘদিন ধরে ঝিলনা গ্রামের আলম মৃধার সঙ্গে একই গ্রামের মো. লিটন মৃধার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। ওই বিরোধকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে আলম মৃধার রোপণ করা ১৫-২০ টি মেহগনি ও রেইনট্রি গাছ উপড়ে ফেলে লিটন মৃধা (৫৫) ও তাঁর ছেলে মো. মাহামুদুল হোসাইন (২৬)।  

    আজ সকাল সাতটার দিকে আলম মৃধা এর প্রতিবাদ করলে তাঁর ওপর হামলা চালায় লিটন মৃধার লোকজন। আলম একপর্যায়ে দৌড়ে ঘরের মধ্যে আশ্রয় নিলে সেখানে গিয়েও তাঁর হামলা চালানো হয়। ওই সময় আলমকে বাঁচাতে মো. নেয়ামত উল্লাহ (৩০) ও মোসা. সাজেদা আক্তার (২৫) এগিয়ে গেলে তাঁদেরকেও পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। নিরুপায় হয়ে আলমের ছোট ভাই নেয়ামত ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করেন।

    এ বিষয়ে লিটন মৃধা অভিযোগ অস্বীকার করে বলেন,‘একটু ঝামেলা হয়েছে। তবে আলম মৃধা ও তাঁর লোকজন তাঁর (লিটন) ছেলে মাহামুদুল হোসাইনকে কুপিয়ে আহত করেছে।’

    বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন,‘লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ