ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • কলাপাড়ায় নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন

    কলাপাড়ায় নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী কলাপাড়ায় অবৈধ ট্রলি চলাচল বন্ধ ও নিরাপদ সড়ককের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বালিয়াতলী ইউনিয়নের সাধারণ মানুষ। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে বালিয়াতলীর মুসুল্লীয়াবাদ সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

    মানববন্ধনে বক্তব্য রাখেন, ইমন,স্বপন, নজরুল মাষ্টার, সোহেল প্রমূখ। বক্তারা বলেন, ঘাতক ট্রলি চালকে পালাতে সহযোগীতাকারী রুমান ও ট্রলি চালককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান, এবং ছয় চাকার ট্রলি গাড়ী বন্ধের দাবী জানায়।

    উল্লেখ্য বালিয়াতলী সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা ও ট্রলির সংঘর্ষে শনিবার দুপুরে দূর্ঘটনায় জিহাদ (১০) ঘটনাস্থলেই মারা যায়। এবং নিহত জিহাদ এর মা দুটি পা বিচ্ছিন্ন হয়ে আহত মুক্তা বেগম (৪০) মারা গেছে। শনিবার রাত দেড়টার দিকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত টিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়ার পথে মাওয়া এলাকায় সে মারা যায়। দূর্ঘটনায় আহত নিহত শিশুর ভাই জুনায়েদ(০৭), বোন মীম (১৩), দাদী জাহানারা বেগম(৬০) ও  অটো চালক নুর মোহাম্মদ(৪০) সহ অজ্ঞাত দুইজন। তাঁরা বর্তমানে ঢাকা ও বরিশালে চিকিৎসাধীন রয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ