ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট
  • সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যুর পর দুই পা বিচ্ছিন্ন মায়ের মৃত্যু

    সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যুর পর দুই পা বিচ্ছিন্ন মায়ের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় ট্রলি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ছেলে জিহাদের (১০) মৃত্যুর পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মা মুক্তা বেগমেরও মৃত্যু হয়েছে।

    শনিবার রাতে বরিশাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে রাত তিনটা সময় তাঁর মৃত্যু হয়। এর আগে শনিবার দুপুরে উপজেলার বালীয়াতলী ইউপির মুসুল্লিয়াবাদ এলাকায় কুয়াকাটার বিকল্প সড়কে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে নিহত হয় শিশু জিহাদ, এবং তার মায়ের দু-পা বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া একই অটোরিকশার যাত্রী নিহত শিশুর ১২ বছর বয়সী বড় বোন মীম আক্তার , ছোট ভাই জুনায়েদ (০৬),দাদী জাহানারাসহ আরো অন্তত ৭ জন গুরুতর আহত হয়। 

    তাদের উদ্ধার করে কলাপাড়া হাসাপাতালে নিয়ে এলে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বরিশাল শেবাচিমে প্রেরণ করে দায়ীত্বরত চিকিৎসক। পরে বরিশাল থেকে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকা নেয়ার পথে মুক্তা বেগমের মৃত্যু হয়। অপর দিকে মুক্তা বেগমের দুই শিশু সন্তান ও শাশুড়ি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আর নিহতের বাড়িতে চলছে শোকের মাতম।

    নিহতের চাচা রিপন জোমাদ্দার জানান, প্রথম পর্যায়ে মা এবং ছেলের জানাজা নামাজ ধানখালীতে তাদের নিজ বাড়িতে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বেলা ১১ টায় আশ্রয়ণকেন্দ্র স্বপ্নের ঠিকানায় দ্বিতীয় দফা জানাজা নামাজ শেষে সেখানে মা এবং ছেলেকে দাফন করা হয়েছে।

    কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, এ ঘটনায় ট্রলির মালিক ও চালককে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তাদের আটকে আমাদের চেষ্টা অব্যাহত আছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ