ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি
  • অস্থির মুরগির বাজার, বিপাকে নিম্ন আয়ের মানুষ

    অস্থির মুরগির বাজার, বিপাকে নিম্ন আয়ের মানুষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে এখনো মুরগির বাজার স্বাভাবিক হয়নি। ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও কক ও সোনালীর বাড়তি দাম অপরিবর্তিত রয়েছে। বাজারে প্রতি কেজি ব্রয়লার ১৭০ টাকা, সোনালী ৩০০ টাকা এবং কক ২৯০ টাকা বিক্রি হচ্ছে।

    শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালী পৌর শহরের নিউমার্কেট বাজারে গিয়ে এমনটা জানা যায়।

    মুরগি ব্যবসায়ী সোহাগ মল্লিক বলেন, ‘খাবারের দামসহ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর ব্রয়লার মুরগির কেজি হয়েছিল ২০০ টাকা তবে বর্তমানে ১৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কিন্তু সোনালী এবং কক মুরগির দাম কমেনি।

    এদিকে মুরগির দামের অস্বাভাবিক পরিস্থিতিতে নিম্ন ও মধ্যবিত্তরা চরম অস্বস্তিতে রয়েছেন। অনেকেই বলছেন, একটি মুরগি কিনলেই ৪-৬০০ টাকা লাগছে। তাই আগে সপ্তাহে দু-এক দিন পাতে মাংস জুটলেও এখন তারও কোনো সুযোগ নেই।

    রিকশাচালক আবুল হোসেন বলেন, ‘হারাদিনে যা ইনকাম করি হে দিয়া এখন মুরগির মাংস খাওয়ার সুযোগ নাই। আগে ১২০ টাকায় ব্রয়লার মুরগি কিনতাম। এখন তা কিনতে প্রায় ২০০ টাকা লাগছে।’


    পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহম্মদ সেলিম বলেন, বাজরে খুচরা বিক্রেতারা কেমন দামে পাইকারদের কাছ থেকে মুরগী কিনছেন এবং কেমন দামে বিক্রি করছেন সে সব বিষয়ে আমরা তথ্য উপাত্ত সংগ্রহ করে সিন্ডিকেট ভাঙার চেষ্টা করছি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ