ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • দুমকিতে বেসিক ব্যাংকের লেবুখালী উপশাখার উদ্বোধন 

    দুমকিতে বেসিক ব্যাংকের লেবুখালী উপশাখার উদ্বোধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বেসিক ব্যাংকের উপ-শাখা। দুমকি উপজেলা শহরের লেবুখালী ইউনিভার্সিটি স্কয়ার এলাকায় এই উপ-শাখাটি খোলা হয়েছে। 

    ৮ সেপ্টেম্বর বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক মো. রাজীব পারভেজ প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. সন্তোষ কুমার বসু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান আকন সেলিম, দুমকি প্রেসক্লাবের সভাপতি মো. জাকির হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক কেএম আনোয়ারুজ্জামান চুন্নু, লেবুখালী ইউপি চেয়ারম্যান মো. শাহআলম আকন, লেবুখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

    অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান ও উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ