ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • কলাপাড়ায় গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    কলাপাড়ায় গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়া উপজেলা টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রাাম থেকে দুই সন্তানের জননী সাবিনার(২৪) নামের গলায় ফাঁস ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

    বৃস্পতিবার রাত ১২টার পর স্বামীর বাড়ির দোতলা থেকে তার মরদেহ উদ্ধার করে।

    কলাপাড়া থানার এস আই গোলাম মাওলা জানান, বৃস্পতিবার রাতে স্বামীর সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয় সাবিনার। এরপর স্বামী ঘরের বাইরে বের হলে সাবিনা দোতলায় উঠে গলায় ফাঁস দেয়। নিহতের  দুটি সন্তান রয়েছে। এ ঘটনায় গৃহবধুর স্বামী মাওলানা শাহ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

    নিহতের শিশু পুত্র আবদুল্লাহ জানান, রাতে বাবার সাথে ঝগড়ার পর মা ঘরের উপরে উঠে গলায় ফাঁস দেয়। এসময় তার বাবা পানি আনতে ঘরের বাইরে ছিলো।

    কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম জানান, মরদেহ উদ্ধারের পর থানায় আনা হয়েছে এবং মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হবে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে।


    ‍এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ