ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • সাত দিনে ধরা পড়েছে ৩৫ মণ ইলিশ

    সাত দিনে ধরা পড়েছে ৩৫ মণ ইলিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে শাখাওয়াত হোসেনের মালিকানাধীন ফিশিং ট্রলার এফবি মায়ের দোয়ায় সাত দিনে ধরা পড়েছে ৩৫ মণ ইলিশ।

    বুধবার সকাল ১১টায় দেশের বৃহৎ সামুদ্রিক মৎস্য বন্দর আলীপুর-মহিপুরে ৩৫ মণ ইলিশ বিক্রি হয়েছে ১০ লাখ টাকায়।

    এ ব্যাপারে শাখাওয়াত হোসেন বলেন, ১৮ জেলে নিয়ে ৩৫ মণ ইলিশ ধরে জেলে এমাদুল। এর মধ্যে বড় সাইজের ইলিশ তিন মণ, মাঝারি সাইজের পাঁচ মণ, ছোট সাইজের ইলিশ পেয়েছেন সাতাশ মণ।

    এমাদুল মিয়া বলেন, বেশি মাছ ধরা পড়ায় জেলেরা সবাই খুশি। সব মাছ বড় বা মাঝারি সাইজ হলে অন্তত ২০ লাখ টাকায় বিক্রি হত।

    মৎস্য ব্যবসায়ী আবুল হোসেন কাজী জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত মাসে বঙ্গোপসাগরে অনেক ট্রলার দুর্ঘটনার আবহাওয়া পরিস্থিতি ভাল হওয়ায় জেলেরা মাছ ধরতে সাগরে যান। তবে আবহাওয়া ফের বৈরী হতে শুরু করায় অনেক ট্রলার ঘাটে ফিরছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ