ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • গলাচিপায় দুই ক্লিনিক ও সারের দোকানে জরিমানা

    গলাচিপায় দুই ক্লিনিক ও সারের দোকানে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার ও প্রতিশ্রুত সেবা যথাযথভাবে না দেয়ার অপরাধে দুটি ক্লিনিক ও একটি সারের দোকান মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

    এদের মধ্যে নিউ মোহনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার, নিউ গলাচিপা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার ও মেসার্স মেগা ফিড নামে সারের দোকানের সত্ত্বাধিকারী শ্যামল নাগকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

    রবিবার দুপুর আড়াইটার দিকে পৌর শহরে অভিযান চালিয়ে ওই তিন ব্যবসা প্রতিষ্ঠানকে এ অর্থদণ্ড দেন অভিযান পরিচালনাকারী পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিম মাহমুদ।

    অভিযান পরিচালনাকারী সেলিম মাহমুদ বলেন, ওই প্রতিষ্ঠানগুলো মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার ও প্রতিশ্রুত সেবা না দিয়ে রোগী ও সাধারণ মানুষের সাথে প্রতারণা করায় তাদেরকে এ অর্থদণ্ড দেওয়া হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ