ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • পায়রা সেতুর টোলপ্লাজায় ইয়াবাসহ যুবক আটক

    পায়রা সেতুর টোলপ্লাজায় ইয়াবাসহ যুবক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর পায়রা সেতুর টোলপ্লাজায় নিয়মিত টহল ও চেকপোস্টে তল্লাশির সময় তিন হাজার ৭৫৫ পিস ইয়াবাসহ রুবেল সরদার (২৮) নামে এক যুবককে আটক করেছে দুমকি থানা পুলিশ।

    শুক্রবার (০২ সেপ্টেম্বর) রাতে পায়রা সেতুর টোলপ্লাজা থেকে তাকে আটক করা হয়।

    আটক রুবেল বাউফল সদর মুসলিম পাড়া ৪ নম্বর ওয়ার্ডের রশিদ সরদারের ছেলে।

    জানা গেছে, দুমকি থানার উপ-পরিদর্শক (এসআই) সাকায়েত, এসআই রাজিব, ইব্রাহীম ও অন্যান্য সংগীয় ফোর্সসহ লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় নিয়মিত অভিযান পরিচালনা করছিলেন। তল্লাশি চালিয়ে রুবেলের কাছে ইয়াবা পেলে তাকে আটক করা হয়। এ সময় রুবেলের কাছ থেকে তিন হাজার ৭৫৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

    দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, আটক রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ