ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ২৪ ঘন্টায় মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেফতার  ২১  বিসিসি প্রশাসক শিরীনের কাছে ৫০০০ গাছের চারা হস্তান্তর বরিশালে চাঞ্চল্যকর আখি হত্যা মামলার আসামি স্বামী ও শশুর প্রায় তিনমাস পর ঢাকায় গ্রেপ্তার বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক 
  • গলাচিপায় খাবার খেয়ে ৬ জন অসুস্থ 

    গলাচিপায় খাবার খেয়ে ৬ জন অসুস্থ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় খাবার খেয়ে দুই পরিবারের ৬ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার গজালিয়া ইউনিয়নের দক্ষিণ হরিদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার স্থানীয়রা উদ্ধার করে অসুস্থ হাচন ভানু (৮০), জোনাকী বেগম (২২), সাবিহা (২), মনিরা বেগম (৩৮), ইমা (১২) ও সাইদুল ইসলামকে (৩৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অসুস্থরা সকলে ওই গ্রামের বাসিন্দা।

    রোগীর স্বজন সোহাগ ও ফোরকান গাজী জানান, বৃহস্পতিবার রাতের খাবার খাওয়ার কিছুক্ষণ পর তাঁরা অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান না ফেরায় শুক্রবার তাঁরা অসুস্থদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

    স্থানীয় ইউপি সদস্য মো. লিটন বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে অজ্ঞান পার্টির একটি চক্র এলাকায় বাসাবাড়ির লোকজনের খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে টাকাপয়সা, স্বর্ণালঙ্কার ও মোবাইলসেটসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে। এই চক্রটিই ওই দুই পরিবারের সদস্যদের খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়েছে। যার ফলে তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন। চক্রটিকে ধরার জন্য আমরা তৎপর আছি।  

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নোমান জানান, খাবারের সঙ্গে অতিমাত্রায় ঘুমের ওষুধ খাওয়ায় তারা অসুস্থ হয়ে পড়েছেন। রোগীরা এখন মোটামুটি সুস্থ আছেন।

    এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ