ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • পটুয়াখালীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

    পটুয়াখালীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে খালে বিদ্যুৎ এর শর্ট দিয়ে মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্টে মামুন প্যাদা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে মাদারবুনিয়া ইউনিয়নের চারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মামুন প্যাদা লোকমান প্যাদার ছেলে।

    নিহতের ফুফাতো ভাই গাজী শিহাব জানান, দুপুরে বাড়ির পাশের খালে বিদ্যুৎতের শর্ট দিয়ে মাছ ধরতে গেলে পানি কারেন্ট হয়ে যায়। আর তখনই মামুন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লুটিয়ে পরে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

    পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং সেখানে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ