ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • বাউফলে কলেজের কর্মচারীকে কুপিয়ে জখম

    বাউফলে কলেজের কর্মচারীকে কুপিয়ে জখম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পূর্ব বিরোধের জেরে পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা আবদুর রশিদ মিয়া ডিগ্রী কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী মো. শাহজাহান (৪৫) কে বৃহস্পতিবার হাতুড়িপেটা ও কুপিয়ে জখম করা হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    স্থানীয় বাসিন্দা ও আহত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার  বিকেলে কলেজ থেকে অটোগাড়িতে করে শাহজাহান বাড়ি ফিরছিলেন। বিকেল পৌনে তিনটার দিকে নওমালা আবদুর রশিদ মিয়া ডিগ্রী কলেজের পূর্ব পাশে একই কলেজের শিক্ষক মোসা. নাসিমা বেগমের বাড়ির সামনে পৌঁছালে স্থানীয় মো. সজীব খান (২৫) ও মো. ঈমাম হোসেন মোল্লা (২৫) অটোগাড়ির গতিরোধ করে শাহজাহানকে জোরপূর্বক নামিয়ে ডান পায়ে হাতুড়িপেটা ও কুপিয়ে জখম করে চলে যায়।

    আহত শাহজাহানের ছোট ভাই মো. মহসীন অভিযোগ করেছেন, ২০১১ সালের ১১ নভেম্বর অনুষ্ঠিত নওমালা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। ওই নির্বাচনে তাঁদের পরিবার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহজাদা হাওলাদারের পক্ষ করেন এবং নির্বাচনে তাঁদের প্রার্থী হেরে যান। এরপর বিজয়ী আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান মো. কামাল হোসেনের সমর্থক সজীব ও ঈমাম এক লাখ টাকা চাঁদার দাবিতে তাঁদের ঘরে হামলাসহ তাঁকে (মহসীন) ও তাঁর ভাই শাহজাহানের ছেলে আবু নোমানকেও দুই দফায় মারধর করে। দাবি করা চাঁদা না দেওয়ায় আজকে ফের তাঁর বড় ভাই শাহজাহানকে হাতুড়িপেটা ও কুপিয়ে জখম করা হয়েছে। 

    ঈমাম ও সজীবের মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।  নওমালা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বলেন,‘পারিবারিক ও ব্যক্তিগত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।’ 

    বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন,‘বিষয়টি শুনেছি। স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ যাচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ