ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • বরগুনায় স্ত্রী-সন্তান নিয়ে অনশনে শিক্ষক

    বরগুনায় স্ত্রী-সন্তান নিয়ে অনশনে শিক্ষক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্ত্রী ও দুই সন্তান নিয়ে অনশনে বরগুনার এক শিক্ষক। নিজ বিদ্যালয়ে চাকরিতে বহাল রাখার দাবিতে এই অনশন পালন করছেন তিনি। ওই শিক্ষকের নাম হুমায়ুন কবির। আজ মঙ্গলবার (২৩ আগস্ট)  সকাল থেকে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বটতলায় এ অনশন পালন শুরু করেছে হুমায়ূন কবির নামের ওই শিক্ষক।

    খোঁজ নিয়ে জানা যায়, বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের পুরাকাটা মাধ্যমিক বিদ্যালয়ে ২০০১ সালে নিয়ম অনুযায়ী নিয়োগ দেয়া হয় শিক্ষক হুমায়ুন কবিরকে। এরপর গত ২০০৯ সাল পর্যন্ত তিনি ওই বিদ্যালয়ে শিক্ষকতা করেন। কিন্তু তখন বিদ্যালয়টি এমপিওভুক্ত না থাকায় পরিবারের খরচ মেটানোর জন্য অপর একটি বেসরকারি বিদ্যালয়ে অস্থায়ী ভাবে চাকরি নেন। 

    এরপর চলতি বছর পুরাকাটা মাধ্যমিক বিদ্যালয়কে এমপিওভুক্ত করে সরকার। কিন্তু এখন হুমায়ূক কবিরকে বিদ্যালয়ে বহাল রাখতে চাচ্ছেমা কর্তৃপক্ষ। বিষয়টি সমাধানের জন্য বিভিন্ন দপ্তরে ঘুরেও কাজ হয়নি তার। তাই বাধ্য হয়ে স্ত্রী সন্তান নিয়ে অনশনে বসেছেন এই শিক্ষক। 

    এবিষয়ে শিক্ষক হুমায়ুন কবির বলেন, ২২ বছর আগে ওই স্কুলে আমার নিয়োগ হয়, তখন এমপিও ভুক্ত ছিলনা। পরিবার নিয়ে চলতে আমার কষ্ট হওয়াও ২০০৯ সালে অন্য আরেকটি স্কুলে আমি অস্থায়ী ভাবে শিক্ষকতা করি। তবে এখন এমপিও ভুক্ত হওয়ার পর কতৃপক্ষ আমাকে স্কুলে রাখতে চাচ্ছে না। তারা আমার কাছে দুই লাখ টাকা ঘুষ দাবি করছে। কিন্তু আমার পক্ষে এ টাকা দেওয়া সম্ভব না। তাই এ বিষয়ে জেলা শিক্ষা অফিসসহ বিভিন্ন জায়গায় ধর্না দিয়েও কোনও সমাধান না পাওয়ায় অনশনে বসতে বাধ্য হয়েছি।

    ওই শিক্ষক আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমাকে এনটিআরসিএ কর্তৃপক্ষ বরাবর ইনক্লুড করে পোস্টিং না দিলে এরপর আর সময় থাকবে না। তাই আমাকে ওই বিদ্যালয়ে চাকরিতে বহাল না করা পর্যন্ত অনশন চলবে।

    এ বিষয়ে পুরাকাটা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মজিবুল হক কিসলু বলেন, নিয়মতান্ত্রিকভাবে তিনি চাকরিতে বহাল হতে পারলে আমাদের কোনও সমস্যা নাই। তবে আমার সভাপতি আমলে কখনো এ বিদ্যালয়ে তাকে দেখিনি। গেল এক সপ্তাহ আগে আমার কাছে এসে চাকরি বহাল রাখার দাবি জানান।

    বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফয়সাল আহমেদ বলেন, আমাদের কাছে লিখিত ভাবে আবেদন করলে বিষয়টি আমরা তদন্ত করে ব্যবস্থা নিব।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ