ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • বঙ্গোপসাগর থেকে ৪৪ জেলে জীবিত উদ্ধার

    বঙ্গোপসাগর থেকে ৪৪ জেলে জীবিত উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বৈরি আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিপদে পড়েন জেলেরা। এদের উদ্ধারের জন্য পৃথক অভিযান পরিচালনা করে ৪৪ জন জেলেকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড। আজ রবিবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

    তিনি বলেন, গত ১৬ আগস্ট ২০২২ লক্ষ্মীপুর জেলাধীন রামগতি হতে ২১ জন জেলেসহ “রিভার মেট” ফিসিং ট্রলার সমুদ্রে মাছ ধরতে যায়। এরপর গত ১৭ আগস্ট ২০২২ বৈরী আবহাওয়ার কবলে পড়ে ইঞ্জিন বিকল হয়ে ৫ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকে। পরবর্তীতে রবিবার কোস্টগার্ড জাহাজ পটুয়াখালী টহলরত অবস্থায় সুন্দরবনের আকরাম পয়েন্টের অদূরে ত্রিকোণা দ্বীপের নিকট হতে ২১ জন জেলেসহ “রিভার মেট” নামক একটি ফিশিং ট্রলারটিকে উদ্ধার করে।

    পরবর্তীতে ফিশিং বোটটিকে উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা প্রদানের পরে প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করা হয়। উদ্ধারকৃত জেলেরা সকলেই (২১ জন) লক্ষ্মীপুর জেলাধীন রামগতি থানার বাঁশখালী উপজেলার বাসিন্দা।

    অপর একটি উদ্ধার অভিযানে আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি স্টেশন নিজামপুর কর্তৃক পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলাধীন মহিপুর সাগরের মোহনার আনুমানিক ৬ নটিক্যাল মাইল দূর হতে ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে, পরবর্তীতে ফিসিং ট্রলার “এফ ভি মায়ের দোয়া” থেকে ২৩ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

    জানা যায়, বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটির ক্রাংকস্যাফ্ট এবং পিস্টন ভেঙ্গে যাওয়ায় গত ০৫ দিন যাবত সমুদ্রে ভাসতে থাকে। উদ্ধারকৃত জেলেরা সকলেই চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার বাসিন্দা। তিনি আরও বলেন, উদ্ধারকৃত জেলেদের তাদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ