ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • বাউফলে অসামাজিক কার্যকলাপের দায়ে আবাসিক হোটেল সিলগালা

    বাউফলে অসামাজিক কার্যকলাপের দায়ে আবাসিক হোটেল সিলগালা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলা সদরের আল-আমিন নামে একটি আবাসিক হোটেলে আজ রোববার দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে।

    ওই সময় এক যুবক (৩৫) ও এক কিশোরী (১৮) অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে ভবিষ্যতে আর এ জাতীয় কার্যকলাপে জড়িত থাকবে না মর্মে মুচলেকা নিয়ে ওই দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং হোটেলটি বন্ধ ঘোষণা করে সিলগালা করে দেওয়া হয়েছে।

    ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে হোটেলটির মালিক কাম ব্যবস্থাপক মো. রনি (৩৫) পালিয়ে যান।

    ভ্রাম্যমান আদালতের নেতৃত্বে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমান। তাঁকে সহযোগিতা করেন বাউফল থানার উপপরিদর্শক (এসআই) প্রসেনজিতের নেতৃত্বে একটি পুলিশ দল।

    সহকারী কমিশনার মো. বায়েজিদুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন,‘এর আগেও হোটেলটিতে অনৈতিক কার্যকলাপের অভিযোগে অভিযান করে সত্যতা পাওয়া গেছে। তখন সতর্ক করে সরকারি বিধিবিধান মেনে সঠিকভাবে হোটেল পরিচালনার জন্য বলা হলেও মালিক পক্ষ তা শোনেননি। আজকেও (রোববার) অনৈতিক কার্যকলাপের সত্যতা পাওয়া গেছে। আর যেহেতু হোটেলটি পরিচালনার বৈধ কাগজপত্র নাই। তাই বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়েছে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ