ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • গলাচিপায় তিন ব্যবসায়ীকে জরিমানা

    গলাচিপায় তিন ব্যবসায়ীকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় অতিরিক্ত দাম নেওয়া, মূল্য তালিকা না থাকা ও ক্যাশমেমো না দেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

    এর মধ্যে পৌরসভার পূর্ব মাছ বাজারের পোলট্রি দোকানের মালিক নয়নকে ৫ হাজার, শিকদার পোলট্রির মালিক রেজাউল করিমকে ৫ হাজার ও যতিন ডিম ঘরের মালিক যতিন চন্দ্র দাসকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

    আজ শনিবার বেলা ১টার দিকে পৌর শহরে ব্যরসায়ীদের এ অর্থদণ্ড দেন অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পটুয়াখালী জেলার সহকারী পরিচালক ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় তিন ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ