ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • বাউফলে উপজেলা চেয়ারম্যানের দখলে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ

    বাউফলে উপজেলা চেয়ারম্যানের দখলে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফলে সরকারি সম্পত্তিতে গড়ে তোলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।  

    শুক্রবার (১৯ আগস্ট) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নেমং রাখাইনের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, উপজেলার বগা উপ-স্বাস্থ্য কেন্দ্রের ৩.৭ শতাংশ সম্পত্তি দখলে নিয়ে অবৈধভাবে পাকা স্থাপনাসহ দ্বিতল ভবন ও কয়েকটি একতলা টিনের ঘর নির্মাণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার। 

    ওই অবৈধভাবে স্থাপনায় ৮/১০টি দোকান-ঘর ভাড়া দিয়ে আসছিলেন তিনি।সরকারি সম্পত্তি থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিশ করা হলেও তিনি কোনো পদক্ষেপ না নেওয়ায় সরকারি এবং স্থানীয় কর্তৃপক্ষীয় ভূমি এদারত দখল ও পুনরুদ্ধার আইন ১৯৭০ ধারায় জেলা প্রশাসন এ অভিযান চালায়।  

    উচ্ছেদ অভিযান চলাকালে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বাউফল থানা ইনচার্জ (ওসি) মো. আল মামুনসহ বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নেমং রাখাইন জানান, বগা উপ-স্বাস্থ্য কেন্দ্রের ৩.৭ শতাংশ জমি অবৈধ স্থাপনা উচ্ছেদ আইনে দখল মুক্ত করে ওই উপ-স্বাস্থ্য কেন্দ্র (হাসপাতালকে) ফিরিয়ে দেওয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ