ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ১৪ জেলেসহ বঙ্গোপসাগরে ডুবলো দুই ট্রলার

    ১৪ জেলেসহ বঙ্গোপসাগরে ডুবলো দুই ট্রলার
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ১৪ জেলেসহ এফবি সোহেল ও এফবি সুজন নামের দুটি মাছধরার ট্রলার ডুবে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা।

    বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বঙ্গোপসাগরের মৌডুবির বয়া সংলগ্ন এলাকার সাগরে এই দুর্ঘটনা ঘটে। এ সময় অন্য একটি ট্রলার সব জেলেদের জীবিত উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদের বাড়ি জেলার  রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের নীচকাটা গ্রামে। তারা বর্তমানে বঙ্গোপসাগরে রয়েছেন- তাই তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

    আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা বলেন, হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলার দুটি ডুবে যায়। দুই ট্রলারে ১৪ জন জেলে ছিল। তাদেরকে অন্য জেলেরা উদ্ধার করেছেন। তারা সুস্থ আছেন। ডুবে যাওয়া ওই ট্রলার মালিকদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ইতোমধ্যে অন্য জেলেরা ট্রলার দুটি উদ্ধার কাজ শুরু করেছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ