ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • বাউফলে কবুতর মেরে ফেলার প্রতিবাদ করায় বাবা- ছেলেকে কুপিয়ে জখম

    বাউফলে কবুতর মেরে ফেলার প্রতিবাদ করায় বাবা- ছেলেকে কুপিয়ে জখম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠী গ্রামে আজ বৃহস্পতিবার মো. লিটন হাওলাদার (৪৫) ও তাঁর ছেলে মো. রিপনকে (১৮) পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে,দীর্ঘদিন ধরে চাঁদকাঠী গ্রামের লিটন হাওলাদারের সঙ্গে একই গ্রামের প্রতিবেশী মো. রফিক মৃধার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে লিটন হাওলাদের কয়েকটি কবুতর রফিক মৃধার ঘরের টিনের চালায় গিয়ে বসে। এতে তিনি ক্ষুব্ধ হয়ে দুটি কবুতর মেরে ফেলেন। এ নিয়ে লিটন হাওলাদের সঙ্গে রফিক মৃধার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রফিক মৃধার নেতৃত্বে তিনজন লিটন হাওলাদারকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। বাবার চিৎকার শুনে ছেলে রিপন এগিয়ে গেলে তাঁকেও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয়। স্থানীয় লোকজন লিটন ও রিপনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। তবে রফিক মৃধা ওই ঘটনার সঙ্গে জড়িত না বলে দাবি করেন।

    বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন,‘বিষয়টি তাঁর জানা নাই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ